২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আবু সুফিয়ান সেরা অনুসন্ধানী প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক আবু সুফিয়ান ২০০৬ সালের সেরা অনুসন্ধানী প্রতিবেদক নির্বাচিত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 11:37 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

অনুসন্ধানমূলক সাংবাদিকতার জন্য তাকে এ পুরস্কার দেয় ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়।

পুরস্কার হিসেবে তাকে নগদ ৫০ হাজার টাকা ও একটি সম্মাননা পত্র দেয়া হবে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে ২০০৬ সালের ৪ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত “জঙ্গিবাদের উত্থান” শীর্ষক ধারাবাহিক প্রতিবেদনের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়।

১১ বছর আগে ডিআরইউ'’র পুরস্কার দেয়া শুরুর পর এই প্রথম কোন বার্তা সংস্থার প্রতিবেদক এ পুরস্কার পেলেন।

চলতি বছর ১৬ টি বিভাগে মোট ২২ সাংবাদিক ডিআরইউ পুরস্কার পেয়েছেন।

ডিআরইউ’র বার্ষিক সাধারণ সভায় বুধবার প্রত্যেক বিজয়ীর হাতে নগদ ৫০ হাজার থেকে ১ লাখ করে টাকার চেক এবং সম্মাননাপত্র তুলে দেয়া হবে।