২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ কাউন্সিলের নতুন কোর্স শুরু হচ্ছে

ব্রিটিশ কাউন্সিল ধানমণ্ডি টিচিং সেন্টার সোমবার জেনারেল ইংলিশ, বিজনেস ইংলিশ ও আইইএলটিএস প্রস্তুতিসহ তাদের নতুন কয়েকটি কোর্সে রেজিস্ট্রেশনের সময়সূচি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 11:22 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

২৭ নভেম্বর থেকে শুরু হয়ে একটানা ২ ডিসেম্বর পর্যন্ত এসব কোর্সে রেজিস্ট্রেশন চলবে। এছাড়া ক্লাসও শুরু হবে ২ ডিসেম্বর থেকে। তবে বিলম্ব ফি দিয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন করা যাবে বলে প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়।

এসব কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য তারা বিশেষ সুবিধা দেবে। এর আধীনে সদস্যরা ওপেন লারনিং সেন্টারের ফ্রি সদস্য হতে পারবেন। সেখানে তারা কম্পিউটারে ওঊখঞঝ এর সেলফ টিউটর প্রোগ্রাম এবং ফ্রি কনভারসেশন ক্লাস করতে পারবেন।

বিজনেস ইংলিশ কোর্সের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে ব্যবসা ক্ষেত্রের ব্যবহারিক ইংরেজি শেখানো হবে। এতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জণ করতে পারবেন। কোর্স শেষ করলে তারা ক্যামব্রিজ বিজনেস ইংলিশ সার্টিফিকেট (বিইসি) ডিগ্রী পাবেন।

এছাড়া বাংলাদেশের বাণিজ্য উন্নয়নে সহায়তার কৌশলগত পরিকল্পনা হিসেবে ব্রিটিশ সরকারের শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা সম্প্রতি নতুন কয়েকটি কোর্স চালু করেছে। এগুলো হলো অ্যাডভান্সড টিম লিডার, অ্যসেন্সিয়াল স্কিলস ফর ম্যানেজারস, পজেটিভ ইনফু¬য়েন্সিং স্কিলস, মটিভেটিং ইউর টিম, ম্যানেজ অ্যান্ড কমিউনিকেশন চেঞ্জ, ম্যানেজ ক্রিয়েটিভিটি ফর ইনোভেট রেজাল্টস এবং সাইকোমেট্রিক টিম ম্যানেজমেন্ট এন্ড রিস্ক এক্সেপ্টেন্স প্রোফাইলিং।

ব্রিটিশ কাউন্সিলের ‘প্রফেশনাল ডেভেলাপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট স্কিলস টিম’ এসব কোর্স পরিচালনা করবে।