২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পরিবহন ব্যবসায়ী গুলিবিদ্ধ

শহরের আলীপুর এলাকায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীদের গুলিতে পরিবহন ব্যবসায়ী শেখ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 10:57 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন আলীমুজ্জামান ব্রিজ সংলগ্ন ভাই ভাই ট্রান্সপোর্টের মালিক শেখ হোসেন অফিস থেকে বাড়ি ফেরার পথে শহরের আলীপুর কবরস্থানের সামনে অজ্ঞাত কয়েক সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি কোমরের ডানপাশে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে তার অস্ত্রোপচার চলছিল।

ফরিদপুর থানার এসআই জিহাদ জানান, ব্যবসায়ীক মালিকানার দ্বন্দ্বে শেখ হোসেনের ওপর হামলা হতে পারে। তিন চার জন পার্টনারের মধ্যে কেউ এতে জড়িত বলে পুলিশের ধারণা।