২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি গ ইউনিটে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে ১ ডিসেম্বরের পরিবর্তে ২০০৭ সালের ১২ জানুয়ারি শুক্রবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে।

‘ক’ ইউনিটের পরীক্ষা ১৫ ডিসেম্বর, ‘খ’ ইউনিটের ৮ ডিসেম্বর এবং ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।