কর্মকর্তাদের গোপন বৈঠক নিয়ে তদন্ত কমিটি
সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের উত্তরার ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক নিয়ে তদন্ত করার জন্য সোমবার একটি কমিটি গঠন করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব এম আব্দুল আজিজকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।
তিন সদস্যের এ কমিটির অপর দুই সদস্যের নাম সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী পরে ঘোষণা করবেন বলে জানান।
সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
