ফিরদপুের ১১ তাজা োবামা উਤার
র্যাব সদস্যরা ১১টি তাজা বোমা উদ্ধার করেছে শহরের রঘুনন্দপুর এলাকা থেকে রোববার দুপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে রঘুনন্দপুর হাউজিং সোসাইটি এলাকার নুরুল ইসলাম মোল্লা তার জমিতে একটি বোমা সদৃশ বস্তু দেখতে পান। বস্তুটিকে হাতে নিয়ে ছুঁড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়।
পরে বিকেল ৩টার দিকে এলাকাবাসী একই স্থানে একটি প্লাস্টিকের ব্যাগ দেখে র্যাব সদস্যদের খবর দেয়। র্যাব ঘটনাস্থলে গিয়ে দমকল কর্মীদের সহায়তায় পানি ব্যাবহার করে বোমাগুলো নিস্ক্রিয় করে।
ফরিদপুর র্যাব-৮ এর ক্যাপ্টেন রিফাত বলেন, “বিকেল সোয়া তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে আমরা একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ১১টি বোমা উদ্ধার করি। এগুলোর মধ্যে ৮টি লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো ছিল।”
