টাঙ্গাইলে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার এক
জার্মানীর তৈরি একটি পিস্তলসহ সরোয়ার্দী (২৬) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ শহরের বাগমারা থেকে শনিবার দুপুরে। তবে তার বিরুদ্ধে টাঙ্গাইল থানায় কোনো মামলা নেই বলে পুলিশ জানিয়েছে।
সুত্র জানায়, গোপনে সংবাদ পেয়ে গাজীপুরের র্যাব-১১ এর উপপরিচালক মেজর মোকছেদুল বারী নিজেই ছদ্মবেশে অস্ত্র কেনার জন্য সোর্সের মাধ্যমে সরোয়ার্দীর সঙ্গে যোগাযোগ করেন। শনিবার সকালে অস্ত্র কেনার ছলে সরোয়ার্দীর বাড়িতে গিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। বিকেলে টাঙ্গাইল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
সরোয়ার্দী জানায়, সর্বহারারা হুমকি দেওয়ায় জীবন রক্ষার্থে চার বছর আগে ২০ হাজার টাকা দিয়ে শহরের সাশালিয়া হাবিবের মাধ্যমে সে অস্ত্রটি কেনে।
