২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবন ঘেরাও, চট্টগ্রামের এক হাজার নেতা-কর্মী ঢাকা আসবেন

বঙ্গভবন ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে রবিবার রাত ১১ টায় চট্টগ্রাম ১৪ দলের প্রায় এক হাজার নেতা-কর্মী নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে ২০টি বাস ও কয়েকটি মাইক্রোবাসের একটি বহর নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

তবে ১৪ দলের বিভাগীয় সমন্নয়কারী ও সিটি মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী এই গাড়ি বহরের নেতৃত্ব দেবেন কিনা সেটি শনিবার বিকাল ৪টা পর্যন্ত ঠিক করা হয়নি। ২৭ নভেম্বর এই ঘেরাও কর্মসূচি পালন করার কথা।

নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, মেয়র বিমানে, না গাড়ি বহরের সঙ্গে যাবেন তা রাতে বৈঠক করে ঠিক করা হবে। তিনি বলেন, শারীরিক দুর্বলতার কারণে মেয়র বিমানে ঢাকা গেলেও দলের অন্য নেতারা গাড়ি বহরের সঙ্গে থাকবেন।

এদিকে ১৪ দল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১০টায় চকবাজারে এবং বেলা ১২টায় টেরী বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে।