জাবির ১ম বর্ষ স্নাতক (সম্মান) লিখিত পরীক্ষা রোববার শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৬-৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির লিখিত পরীক্ষা রোববার থেকে শুরু হচ্ছে। তবে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সুচীতে কিছুটা পরিবর্তন করা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গ’ ইউনিট (কলা ও মানবিক অনুষদ) এর পরীক্ষা রোববার ও সোমবার এবং একই ইউনিটের ইতিহাস বিভাগের পরীক্ষা ২ ডিসেম্বর পুর্বনির্ধারিত সময়সুচী অনুযায়ী হবে।
‘খ’ ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদ) এর পরীক্ষা ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত পূর্র্বনির্ধারিত সময়সুচী অনুযায়ী এবং ‘ক’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) এর অবশিষ্ট বিভাগসমূহ ও ‘ঘ’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) এর সকল বিভাগের পরীক্ষার পরিবর্তিত নতুন তারিখ পরে জানানো হবে।
পরীক্ষা শুরুর আগে ডিন অফিসে অথবা আগের দিন বিশ্ববিদ্যালয়ের www.juniv.edu ওয়েবসাইটে আসন বন্টন জানা যাবে।
