লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ৩৫ লাখ টাকার ক্ষতি
জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর হাটে শনিবার ভোরে এক অগ্নিকাণ্ডে মালামাল ও নগদ টাকাসহ ১১ টি দোকান পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকানের বৈদ্যুতিক ‘শর্টসার্কিট’ থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং পরে তা আশেপাশের দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
সকাল ৭টার দিকে দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
