২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে একজনের লাশ উদ্ধার

পাঁচলাইশ থানা পুলিশ শুক্রবার ভোর রাতে মধ্যবয়সী এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

পুলিশ জানায়, থানার একটি মোবাইল টিম ভোর রাত চারটার দিকে ডিউটি করার সময় পাঁচলাইশে অবস্থিত জাতিসংঘ পার্ক সংলগ্ন রাস্তায় একজন মহিলাকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে পাঁচলাইশ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।