২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

সাতকানিয়া উপজেলার সতীপাড়ায় শুক্রবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহতদের মধ্যে নজিবুল হক রুশনী (২৪) শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 01:24 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একই স্থানে জনসভাকে কেন্দ্র করে ছাত্রলীগের আখতারুজ্জামান বাবু গ্রুপ ও জাফর আহম্মেদ চৌধুরী গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচ জন আহত হয়। এদের মধ্যে মারাত্মক আহত অবস্থায় রুশনী ও ইমরানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার সকাল সাড়ে ৮টায় রুশনী মারা যায়। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র।