সারা দেশে ১১ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১০৪৩
সারাদেশে শুক্রবার বিকেল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ১১টি আগ্নেয়াস্ত্রসহ ১০০ রাউন্ড গুলি, একটি বোমা ও ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।
এছাড়া গ্রেফতার করা হয়েছে সবুজবাগ থানার চিহ্নিত সন্ত্রাসী ইয়াকুব (২৫) ও পাঁচ সাজাপ্রাপ্ত আসামীসহ ১ হাজার ৪৩ জনকে ।
পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা অগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি রিভলবার, দু’টি পাইপগান, চারটি বন্দুক এবং চারটি এলজি।
মুন্সিগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী জেলা পুলিশ ও র্যাব ঢাকা-১ যৌথভাবে অভিযান চালিয়ে এসব অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করে।
