বগুড়ায় যুবদল নেতা হত্যাকাণ্ডে এখনও মামলা হয়নি
বগুড়ার সাতমাথায় যুবদল কার্যালয়ের সামনে বুধবার চারদলীয় জোটের ছাত্র ঐক্যের সমাবেশ চলাকালে নিহত যুবদল কর্মী মোহন শেখ হত্যাকান্ডের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
বুধবার সন্ধ্যা ৭ টায় রাজশাহী রেঞ্জের ডিআইজি খান সাইদ হাসান বগুড়ায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ হত্যাকাণ্ডের জন্য ৪ দলের পক্ষ থেকে ১৪ দলকে দোষারোপ করা হলেও ডিআইজি খান সাইদ হাসান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তা নাকচ করে দেন। তিনি বলেন, পুলিশের হাতে মারধরের ভিডিও ফুটেজ রয়েছে এবং ওই ফুটেজে ১৪ দলের নেতাকর্মীদের ঘটনাস্থলে থাকার প্রমাণ পাওয়া যায়নি। ছবিতে চার দলের কর্মীদেরই দেখা গেছে।
এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
