২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আইনজীবীর বিরুদ্ধে দুনীতির অভিযোগ

রাজশাহী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হামিদুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 10:03 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সমিতির ১৬১ জন আইনজীবী তার বিরুদ্ধে গ্রন্থাগার তহবিলের প্রায় সাড়ে ৪ লাখ টাকা আত্মসাত ও বিভিন্ন দূর্নীতির অভিযোগ আনায় এই তদন্ত কমিটি গঠন করা হয়। রাজশাহী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মঙ্গলবার দুপুরে সমিতির মুলতবি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাডভোকেট মজিবুর রহমান চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয় বলে সূত্র জানায়।