নারায়ণগঞ্জে গার্মেন্টসে অগ্নিকান্ড
জেলার বঙ্গবন্ধু সড়কের চাষাড়া বালুর মাঠ এলাকার জাকির সুপার মার্কেটের রাসেল এ্যাপারেলস গার্মেন্টসে মঙ্গলবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে গার্মেন্টসের থান কাপড় ও মেশিনারিজ পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস কর্মকর্র্তারা জানিয়েছে।
নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপক কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
