ফেনীতে বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ড
বিসিক শিল্প এলাকায় সাকুরা বিস্কুট কারখানায় রোববার সন্ধ্যায় এক অগ্নিকান্ডে প্রায় ১২ লাখ টাকার বিস্কুট ও কাঁচামাল পুড়ে গেছে।
দমকল ও কারখানা সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গুদামের ভিতর অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক সূত্র জানিয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
