রাতে অবরোধ শিথিলের আহ্বান
পরীক্ষা, সুপ্রীম কোর্ট, গার্মেন্টস শিল্প ও চট্টগ্রাম বন্দর চালু রাখার স্বার্থে লাগাতার অবরোধের পরিবর্তে প্রতি দিন সন্ধ্যা-সকাল অর্থাৎ রাতে অবরোধ শিথিল করার জন্য ১৪ দলের প্রতি আহবান জানিয়েছে সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ।
পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, শুধু মাত্র এক ব্যাক্তির পদত্যাগের দাবিতে আন্দোলনে গোটা দেশ অচল হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। এসব বিষয় বিবেচনায় নিয়ে রাতে অবরোধ শিথিল করার আহ্বান জানান তিনি।
