সিইসির সঙ্গে তিন উপদেষ্টা দেখা করেছেন
রোববার রাতে ১০ উপদেষ্টার সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনা করতে তিন উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের সঙ্গে নির্বাচন কমিশন কার্যালয়ে দেখা করেছেন।
সোমবার সকাল ১১টার একটু আগে মাহবুবুল আলম, সুলতানা কামাল এবং আজিজুল হক এ তিন উপদেষ্টা সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে তারা আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান।
১১টা ৪০ মিনিটে বৈঠক থেকে বেরিয়ে এসে মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, “আমরা এখন কিছু বলছি না। আগে রাষ্ট্রপতিকে বৈঠকের বিষয়ে জানাবো, তারপর আপনাদের জানাবো।”
দেশবাসী উৎকণ্ঠায় আছে সাংবাদিকদের এ বক্তব্যের জবাবে মাহবুবুল আলম বলেন, “আমরাও উৎকণ্ঠায় আছি। আজই রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে পুরো বিষয়টি তুলে ধরবো।”
