পাঁচ বছরে এই প্রথম
৪ দলীয় জোট ক্ষমতা ছাড়ার পর প্রথমবারের মতো সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম নিজ এলাকা সফর করেছেন।
ক্ষমতায় থাকাকালে দীর্ঘ পাঁচ বছর প্রটোকল পাওয়ার পর প্রথমবারের মতো তার এই প্রটোকলবিহীন সফর ছিল একটু ভিন্ন রকমের।
সাবেক তথ্যমন্ত্রী স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে রোববার তার নির্বাচনী এলাকা মুন্সীগঞ্জ ৩ আসনে গাড়িবহর ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শোডাউন করেন। এ সময় পথে পথে গাড়ি থামিয়ে তিনি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। এ সময় তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন একজন দারোগা।
