জয়পুরহাটে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড
জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দীর্ঘ শুনানি শেষে রোববার এ রায় ঘোষণা করেন বিচারক কাজী এ এম জয়নাল আবেদীন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ মে ১৯৯৯ এ জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে জেলার ক্ষেতলাল উপজেলার জামুহালী গ্রামের আব্দুর রশিদকে রাতে ডেকে নিয়ে আসামীরা জামুহালীর মাঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত আব্দুর রশিদের স্ত্রী তসলিমা বেগম নয়জনকে বাদী করে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন একই গ্রামের জাহিদুল ইসলাম, মিরজান ওরফে মিজান, আব্দুর রহমান ফকির, মোস্তফা ফকির, ও ইয়াকুব আলী ফকির।
