বিভিন্ন বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন মুফতি হান্নান
নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জেহাদ নেতা মুফতি আব্দুল হান্নান রমনা বটমুলে বোমা হামলাসহ আরো কয়েকটি গ্রেনেড হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে রোববার ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধরায় জবানবন্দি দিয়েছেন।
রোববার ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ারের খাস কামরায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি জবানবন্দি দেয়।
হান্নান জানান, সিলেটে শাহজালালের মাজারে, সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার জন্য তিনি তার ক্যাডারদের গ্রেনেড সরবরাহ করেছিলেন। এ ছাড়া যশোরে উদীচীর সম্মেলনে, গোপালগঞ্জের বানিয়ারচর ক্যাথলিক গীর্জা, পুরানা পল্টনে সিপিবির সমাবেশে, নরায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে, রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে এবং বাগেরহাটের শেখ হেলালের জনসভায় বোমা বিস্ফোরণে তার পরিকল্পনা ও নির্দেশ ছিল।
তবে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ব্যাপারে হান্নান কিছু বলেছে কিনা জানা যায়নি।
