২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৫

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার মঘাছড়ির এলাকায় রোববার সকালে ট্রাক উল্টে ছয়জন নিহত হয়েছে। নিহতরা হলেন, নুরুল ইসলাম (৩৫), মোহাম্মদ ইদ্রিস (৩১), নাসির আহম্মদ (৩৫), আব্দুস সালাম (৩২), আব্দুল কাদের (৩৫) এবং আব্দুর রহিম (৩৫)।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 03:41 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল পৌনে ৮টার দিকে রানীরহাট থেকে কয়েকজন শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ী ট্রাকে কাঁচামাল নিয়ে কতুকছড়ি বাজারে যাওয়ার সময় মঘাছড়ি এলাকার বেইলি ব্রিজের সামনে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।

সেনাবাহিনী ও পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কাউখালী থানায় একটি মামলা হয়েছে।