২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার সঙ্গে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাত

বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আওতাধীন ব্যুরো অব ক্রাইসিস প্রিভেনশন অ্যান্ড রিকভারির (বিসিপিআর) চার সদস্যের একটি প্রতিনিধি দল রোববার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2006, 03:22 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

প্রতিনিধি দল পার্বত্য চট্টগ্রামে ইউএনডিপির অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “নিউইয়র্ক থেকে আসা প্রতিনিধি দলটি পার্বত্য চট্টগ্রামে তাদের অর্থায়নে পরিচালিত প্রকল্পের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেছে। প্রকল্পগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য সদ্য সাবেক সরকারের আমলের বিভিন্ন সহযোগিতার বিষয়েও তাদের কথা হয়েছে।”

মিশেল হ্যানের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন চ্যাথান কুমার, কে রসেলব্লান কুমার ও নিসা ট্যাকলে।

বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম।