জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচী বাতিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ২০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, স্থগিত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে সংবাদপত্র এবং www.juniv.edu ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তবে ২৬ নভেম্বর তারিখ থেকে অনুষ্ঠেয় পরীক্ষার সময়সূচী অপরিবর্তিত থাকবে।
