দিনাজপুরে ৪২২ বোতল ফেন্সিডিল উদ্ধার
৪২২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে মন্ডল মেডিক্যাল ষ্টোর্স থেকে শনিবার দুপুর ১২টায়।
এসময় প্রায় ৮০টি খালি বোতলও উদ্ধার করা হয়।
১৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রুহুল আমিন ও বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মাসুদ রানা এসময় উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বিরামপুর থানায় মামলা হয়েছে।
