২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ভারতীয় চামড়াসহ নৌকা আটক

ভারত থেকে পাচার করে আনা এক নৌকা চামড়াসহ ৭ ব্যক্তিকে বিডিআর সদস্যরা চিলমারী নৌ-ঘাটে শনিবার ভোরে আটক করেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আটককৃতরা হলো খৈমুদ্দিন (৪৫), আইজুল হক (৪৭), মেহের উদ্দিন (৪০), ফরিদ উদ্দিন (৩৫), আবুল কাশেম (৩০), আব্দুল মজিদ (৩২) ও খয়বর (৪০)।

বিডিআর ও স্থানীয় সূত্র জানায়, ব্রহ্মপুত্র নদ দিয়ে ভারতীয় চামড়া বাংলাদেশে পাচার করে আনার সময় বিডিআরের একটি টহল দল তা আটক করে।

এ ব্যাপারে ক্যাপ্টেন আমিন বলেন, “আটক ৫০০টি চামড়া আমরা চিলমারী কাস্টমসের কাছে জমা দিয়েছি।”