সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বর নিহত
একটি ট্রাক বরযাত্রী বোঝাই একটি নছিমনকে ধাক্কা দিলে বর কোরবান আলী (২৬) নিহত হন সিরাজগঞ্জে শুক্রবার রাতে।
আহত হন কনেসহ অন্তত ১৬ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার কাওয়াক এলাকায় ট্রাকের ধাক্কায় নছিমনটি ছিটকে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে বর ও কনেসহ ১৬ জন আহত হন। তাদের উল্ল¬াপাড়া হাসপাতালে ভর্তি করার পর শনিবার সকালে কোরবান আলী (২৬)মারা যান।
