২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ নদীর তীর থেকে লাশ উদ্ধার

অজ্ঞাত পরিচযের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে উত্তরা থানা পুলিশ তুরাগ নদীর পূর্ব তীর থেকে শনিবার সকালে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 02:39 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

পুলিশ জানায়, নদীর তীরে আনুমানিক ৩২ বছর বয়সী লোকটির লাশ পড়ে থাকতে দেখে লোকজন সকাল সাড়ে ৯টার দিকে পুলিশকে খবর দেয়। পুলিশের ধারনা শুক্রবার রাতে কোন এক সময়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।