রাষ্ট্রপতির সঙ্গে ১০ উপদেষ্টার সাক্ষাৎ
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধ্য়াক সরকারের প্রধান অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে বৈঠক করতে ১০ উপদেষ্টা শনিবার সকাল ১১টায় বঙ্গভবনে গেছেন।
রাজনৈতিক অচলাবস্থা কাটাতে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা কমিটির আলোচনার প্রতিপাদ্য এবং তার প্রেক্ষাপটে করণীয় ঠিক করতেই উপদেষ্টারা এ অনির্ধারিত বৈঠকে মিলিত হতে বঙ্গবভনে গেছেন বলে সূত্র জানিয়েছে।
বৈঠক শুরু হওয়ার আগে একাধিক উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, এ বৈঠকের মধ্য দিয়ে ইতিবাচক কোনো কিছু বেরিয়ে ্সবে বলে তারা আশা করছেন। দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
১০ উপদেষ্টার সবাই অর্থাৎ আপিল বিভাগের সাবেক বিচারক ফজলুল হক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. আকবর আলী খান সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী সাবেক পররাষ্ট্র সচিব সি এম শাফী সামি, সাবেক সচিব ধীরাজ কুমার নাথ, সাবেক সম্পাদক মাহবুবুল আলম. সাবেক পুলিশ প্রধান এম আজিজুল হক, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুফিয়া রহমান, স্কলাস্টিকা স্কুলের প্রতিষ্ঠাতা ইয়াসমীন মুর্শেদ এবং মানবাধিকার কর্মী সুলতানা কামাল এ বৈঠকে উপস্থিত আছেন।
