২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ‘ক্রসফায়ার’ চলতে দেওয়া উচিত নয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বেশিরভাগ পাঠক মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ‘ক্রসফায়ার’ চলতে দেওয়া উচিত নয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

ইন্টারনেটভিত্তিক জরিপে অংশ নেওয়া বার্তা সংস্থাটির ৫৫.৭০ শতাংশ পাঠক মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারের তাদের সময়ে ‘ক্রসফায়ার’ এর নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা চলতে দেওয়া উচিত নয়।

তবে ৪৪.৩০ শতাংশ ভোটার ‘ক্রসফায়ার’ এর পক্ষে মত দিয়েছেন।

‘হ্যাঁ’ অথবা ‘না’ জবাব আহ্বান করে জরিপের প্রশ্নটি ছিল ‘তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কি ‘ক্রসফায়ার’ চলতে দেওয়া উচিত?’

১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পরিচালনায় শুরু হওয়া ২৪ ঘণ্টার এ জরিপে পাঁচ হাজার ৫৫৩ জন অংশ নেন। এর মধ্যে দুই হাজার ৪৬০ জন ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, ‘না’ ভোট দেন তিন হাজার ৯৩ জন।