চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১০
পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন চট্টগ্রামে বৃহস্পতিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর বায়জীদ বোস্তামি এলাকায় বেলা সাড়ে ১১ টার দিকে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফুটপাথে উঠে পড়লে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ১ জন নিহত এবং কমপক্ষে ৬ জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বালুছড়ায় দুপুর বারোটার দিকে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে একটি রিক্সাভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত এবং ৪ আরোহী আহত হন।
