মঙ্গাপীড়িত এলাকায় উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী
তত্ত্বাবধায়ক সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ, যোগাযোগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী বুধবার লালমনিরহাটের মঙ্গা পীড়িত এলাকা পরিদর্শন করেছেন।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তিনি সদর উপজেলার খুনিয়াগাছ এলাকায় মঙ্গাপীড়িত লোকজনের সঙ্গে কথা বলেন। পরে হেলিকপ্টারে করে লালমনিরহাট ত্যাগ করেন।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত খাদ্য উপদেষ্টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে বৈঠকের বিস্তারিত জানা যায়নি।
