২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণে ১৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বাস্তবায়নাধীন ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের ‘সহকারী পরিচালক’ এবং ‘ফিল্ড অফিসার’ পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 03:48 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ খবর জানানো হয়।

পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা ও গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৭ নভেম্বরের লিখিত পরীক্ষার জন্য পাঠানো ইন্টারভিউ কার্ড পরিবর্তিত তারিখে লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।