২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ এখনও বিচ্ছিন্ন

অবরোধ কর্মসূচির চতুর্থ দিনে আজও কিশোরগঞ্জে সড়ক পথে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2006, 02:06 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এ ছাড়া বুধবার সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টার দিকে কটিয়াদী উপজেলার মানিকখালী রেল স্টেশনে অবরোধের মুখে পড়ে। ১৪ দলের নেতা-কর্মীরা রেলপথের ওপর অবস্থান নিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। দুই ঘণ্টা আটকে থাকার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

অপরদিকে সোমবার রাতে ঈশ্বরগঞ্জে রেল লাইন তুলে ফেলার কারণে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে একদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর আজ পুনরায় ট্রেন চলাচল শুরু হলে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ হয়ে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮ টার দিকে আঠারবাড়ী রেল স্টেশনে পৌঁছার পর অবরোধের মুখে পড়ে প্রায় এক ঘণ্টা আটকে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।