সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনলেন আইনজীবীরা
ধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজসহ নির্বাচন কমিশনের সদস্যদের বিরুদ্ধে দেশে অচলাবস্থা ও সুষ্ঠু নির্বাচনের পথে বাধা দেওয়ার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের দাবি জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।
সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল ইসলাম দক্ষিণ হলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
আইনজীবীরা বিচারপতি আজিজসহ কমিশন সদস্য ও সচিবের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের দায়ে রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নিয়ে বর্তমান সঙ্কট নিরসনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানান।
সংবিধানের ৯৯(১) অনুচ্ছেদে অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আজিজ ও কমিশনার বিচারপতি মাহফুজুর রহমানের পদ বিচারিক ও আধা বিচারিক পদ না হওয়ায় অবসরপ্রাপ্ত বিচারপতি হিসেবে তাদের ওই পদে থাকা সংবিধানবিরোধী ও বেআইনী বলে অভিহিত করে তাদের পদত্যাগ দাবি করা হয়।
ষড়যন্ত্রের মাধ্যমে সেনা মোতায়েনের প্রজ্ঞাপন জারি করায় স্বরাষ্ট্র সচিবের পদত্যাগ ও তার বিরুদ্ধে শা¯িতমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সাংবাদিক সম্মেলনে।
সমিতির সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম বলেন, “সাংবিধানিক বিধানকে পাশ কাটিয়ে কূটচালের আশ্রয় নিয়ে রাষ্ট্রপতি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করলেও জাতির প্রত্যাশা অনুযায়ী গত ১৬ দিনেও নিরপেক্ষতা, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।”
রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করায় সাংবিধানিক ভারসাম্য বিনষ্ট এবং সাংবিধানিক নৈরাজ্য সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ব্যারিস্টার আমীর আরও বলেন, “রাষ্ট্রপতি এসব কর্মকাণ্ডের মাধ্যমে যেহেতু প্রমাণ করেছেন যে তিনি বিএনপি-জায়ায়াত জোটের নীলনক্সার বৃত্ত থেকে বের হতে পারছেন না, তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এবং মতের ভারসাম্য রক্ষার জন্য তার উচিত প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে সংবিধান অনুযায়ী যোগ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া।”
তিনি অভিযোগ করেন, দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার বিদ্যমান বলে, নির্বাচন সংশ্লি¬ষ্ট গুরুত্বপূর্ণ ১২ মন্ত্রণালয় নিজ দায়িত্বে রাখার মাধ্যমে উপদেষ্টাদের নিষ্ক্রিয় করে, তথ্য সচিব মোখলেসুর রহমান চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা নিয়োগ করে এবং বেআইনী প্রজ্ঞাপনের মাধ্যমে সামরিক বাহিনী নিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতি আইন ও সংবিধান লঙ্ঘন করেছেন।
মোখলেসুর রহমান চৌধুরীর পদত্যাগও দাবি করেন তিনি।
পুলিশের ট্রাক চাপায় নিহত আওয়ামী লীগ নেতা ওয়াজিউল্ল¬াহর প্রতি শ্রদ্ধা জানাতে সংবাদ সম্মেলনে এক মিনিট নিরবতা পালন, এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন এবং দায়ী পুলিশ কর্মকর্তা কহিনুর মিয়াকে অবিলম্বে চাকুরীচ্যুত করার দাবি জানানো হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মাহবুবে আলম, সম্পাদক এএম আমিনউদ্দিন, বার কাউন্সিল সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক সম্পাদক ইনায়েতুর রহিম ও বশির আহমেদ।
