ঢাবির ভর্তি ফরম জমা দেওয়ার তারিখ বর্ধিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার ফরম কেনা ও জমা দেওয়ার সময় ২০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এর জন্য পূর্ববর্তী তারিখ নির্ধারিত ছিল ১৬ নভেম্বর।
মঙ্গলবার উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্র জানায়, দেশের বর্তমান পরিস্থিতির জন্য ঢাকাসহ ঢাকার বাইরের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
