সাতক্ষীরার তালায় বোমা হামলা
তালা উপজেলার এক গ্রামে রোববার রাতে এক বাড়িতে বোমা হামলা হয়েছে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উপজেলার জালালপুর গ্রামের আব্দুল্লাহ শেখ রাতে বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় সন্দেহভাজন তাকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোঁড়ে। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তালা পুলিশ গিয়ে বোমা দুটি উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ হামলা চালিয়ে থাকতে পারে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
