সাংবাদিক বালু ও মানিক সাহা হত্যা মামলা গোয়েন্দা শাখায়
খুলনার সাংবাদিক হুমায়ূন কবীর বালু ও মানিক চন্দ্র সাহা হত্যা মামলা দুটি তদন্তের জন্য কেএপির গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে।
৯ নভেম্বর কেএপির সদর দপ্তরে কমিশনার নাজমুল হকের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের এক বৈঠকের পর ১১ নভেম্বর মামলা দুটি গোয়েন্দা শাখায় পাঠানো হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে দৈনিক সংবাদ ও নিউ এজ এর প্রতিনিধি মানিক চন্দ্র সাহা সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন। স্থানীয় দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ূন কবীর বালুও একই বছরের ২৭ জুন নিজ পত্রিকা অফিসের সামনে বোমা হামলায় নিহত হন। তারা দুজনই খুলনা প্রেসক্লাবের সভাপতি ছিলেন।
