র্যাবের ক্যাপ্টেনের হাতে জাবির নিরাপত্তারক্ষী প্রহৃত
র্যাব-১১ এর ক্যাপ্টেন এনাম রোববার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হলের নিরপত্তারক্ষী কাজিমউদ্দিনকে বেদম মারধর করেছেন বলে জানা গেছে।
এক পর্যায়ে কাজিমউদ্দিন জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় রাবেয়া ক্লিনিকে ভর্তি করা হয়।
জানা যায়, দেশব্যাপী ১৪ দলের অবরোধ কর্মসূচি চলাকালে মীর মোশাররফ হোসেন হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল সাড়ে ছয়টায় ঢাকা-নবীনগরগামী মিরাজ পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয়। খবর পেয়ে র্যাব-১১ এর ক্যাপ্টেন এনাম ফোর্সসহ ঘটনাস্থলে এসে পিকেটারদের না পেয়ে হলের নিরাপত্তারক্ষী কাজিমউদ্দিনের কাছে ঘটনার সঙ্গে জড়িতদের নাম জানতে চান। কিন্তু কাজিমউদ্দিন কাউকে চেনে না বলে জানালে ক্যাপ্টেন এনাম তাকে বেদম মারধর করলে একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
রাবেয়া ক্লিনিকে চিকিৎসারত কাজিমউদ্দিন বলেন, ‘সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে মারা হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্ট্রার (নিরাপত্তা) হামিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, ‘ঘটনার পর ক্যাপ্টেন এনাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কাজিমউদ্দিনের কাছে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন।’
