বন্য হাতির হামলায় শেরপুরে কৃষক নিহত
বন্য হাতির হামলায় এক কৃষক নিহত হয়েছেন শ্রীবরদি উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী তাওয়াকুচা এলাকায় শনিবার রাতে।
নিহতের নাম বাবুল (২৮)।
পুলিশ ও বিডিআর সূত্র জানায়, ৩০/৪০টি বন্য হাতির একটি দল রাত সাড়ে আটটার দিকে ধান ক্ষেতে নেমে ধান খেয়ে ও মাড়িয়ে নষ্ট করতে থাকলে ক্ষেত পাহারাদার বাবুল তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এসময় একটি হাতি তাকে শুড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মেরে ফেলে।
এছাড়া হাতির দল তাওয়াকুচা ও এর আশেপাশের এলাকায় প্রায় একশ একর জমির ধান নষ্ট করে। ভেঙ্গে গুড়িয়ে দেয় বেশ কিছু গাছপালাও ।
