ইয়াজউদ্দিনের সঙ্গে সাইফুর ও সাকা চৌধুরীর সাক্ষাৎ
বিএনপির দুই শীর্ষ নেতা এম সাইফুর রহমান ও সালাউদ্দিন কাদের চৌধুরী শনিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাৎ করেছেন।
সূত্র জানায়, প্রায় এক ঘন্টার এই বৈঠকে তারা রাজনৈতিক পরিস্থিতি, ১৪-দলীয় জোটের অবস্থান ও এ ব্যাপারে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
