২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ নদী থেকে লাশ উদ্ধার

অজ্ঞাত পরিচয়ের (২৫) এক যুবকের লাশ তুরাগ নদী থেকে সাভার থানা পুলিশ উদ্ধার করেছে শনিবার দুপুরে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

পুলিশ জানায়, সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের তুরাগ নদীর ঘাটে একটি লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী শুক্রবার দুপুরে পুলিশে খবর দেয়। কিন্তু ওই দিন আর লাশটি উদ্ধার করা হয়নি।

পরে এলাকাবাসীর চাপের মুখে সাভার থানা পুলিশ শনিবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

সাভার থানার এসআই মনিরুজ্জামান জানান, ওই যুবকের গলা, হাত ও পা কাপড় দিয়ে বাঁধা ছিলো। তবে ২/৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ নিহতের পরিচয় উদ্ধার করতে পারেনি।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।