২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধসহ সব রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ

রাজধানীতে সব ধরনের প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 04:20 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

ডিএমপি কমিশনার এ বিএম বজলুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় “১২-১১-২০০৬ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমগ্র ঢাকা মহানগরী এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, লাঠি-সোটা, লগি, বৈঠা, কাস্তে, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকর, দোষণীয় ও আক্রমণাত্মক দ্রব্য বহন করে যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, বিক্ষোভ প্রদর্শন, ঘেরাও, অবস্থান ও অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহণ নিষিদ্ধ ঘোষণা করছি”।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের অবরোধসহ বিভিন্ন কর্মসূচির কারণে জনমনে ব্যাপক ভীতির সঞ্চার ও ঢাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। একারণে ডিএমপি অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি বন্ধ রাখা হয়।