দিঘলিয়ায় যুবক হত্যার চেষ্টা
রিপন (২৪) নামের এক যুবককে হত্যার চেষ্টা চালিয়েছে সন্দেহভাজন চরমপন্থী সদস্যরা দিঘলিয়া উপজেলার ফরমাইশ খানা গ্রামে বৃহস্পতিবার রাতে।
আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিষিদ্ধঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সন্দেহভাজন সদস্য একাধিক হত্যা মামলার আসামী আশিকুর রহমান ওরফে আশিক পূর্ব শত্রুতার জের ধরে রিপনের উপর হামলা চালায়। ক্ষুর দিয়ে রিপনের শরীরের বিভিন্ন স্থানে তারা আঘাত করে। তার চিৎকারে লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে আহত রিপনের মা রেবেকা বেগম বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত আশিককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
