২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভির ৮টার খবরে আন্তর্জাতিক খবরের প্রাধান্য

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচারের বাংলাদেশ সফরের সংবাদ দিয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শুক্রবারের রাত ৮ টার সংবাদ শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 10:37 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

দ্বিতীয় শীর্ষ সংবাদ হিসেবে উপস্থাপন করা হয় যুক্তরাষ্ট্রের মধ্যমেয়াদী নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অভিনন্দনের সংবাদটি।

রাষ্ট্রপতির বৃহস্পতিবারের বক্তব্যের সমর্থনে বঙ্গভবনের দেওয়া বিবৃতির বিষয়টি ছিল বিটিভির তৃতীয় শীর্ষ সংবাদ। প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ‘রাষ্ট্রপতি শাসিত’ বলে রাষ্ট্রপতি মন্তব্য করায় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

গুরুত্বের দিক থেকে এসব সংবাদের পরেই ছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার ডগলাস ফসকেটের সাক্ষাতের সংবাদ।

বিটিভির ‘প্রাইম টাইমের’ এ সংবাদেও প্রথমার্ধের মোট ১১ টির মধ্যে সাতটি সংবাদ আন্তর্জাতিক।

আন্তর্জাতিক এবং খেলার সংবাদের জন্য রাত ৮ টার সংবাদে বরাদ্দ ছিল মোট সাত মিনিট।

সংবাদের দ্বিতীয়ার্ধে প্রধান্য ছিল রাজনৈতিক সংবাদের। রাজনৈতিক সংবাদের মধ্যে ছিল আওয়ামী লীগ, জামায়াতে ইসলামি, জাতীয় পার্টি, জাতীয়তাবাদী যুবদল, ১৪ দল এবং চার দলের বিভিন্ন কর্মসূচির সংবাদ।