২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাত করবেন বাউচার

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার শনিবার সকাল সোয়া ১১টায় পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনের সাথে সাক্ষাত করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 12:50 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

১১ই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার শনিবারই ঢাকায় আসছেন। একইদিন তার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। রোববার তিনি রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাত করবেন। ওইদিন বিকেলে তিনি এক সংবাদ সম্মেলনে যোগ দেবেন এবং সন্ধ্যা নাগাদ কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।