২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টার সঙ্গে কথা বলার বিষয়ে মুখ খুলবেন না আজিজ

উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে কথা বলা প্রসঙ্গে আর কিছু বলতে রাজি নন সিইসি এম এ আজিজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 04:31 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বুধবার বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধান হাসান মশহুদ চৌধুরী স্পষ্ট করে বলেছেন যে তিনি বিচারপতি এমএ আজিজের সাথে দেখা করতে গিয়েছেন। এ প্রসঙ্গে সিইসি এতদিন বলে এসেছেন যে, কোনো উপদেষ্টা তা সঙ্গে দেখা করেননি বা কোনো কিছু বলেননি।

নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে বিষয়টি নিয়ে জানতে সাংবাদিকরা সকাল থেকেই চেষ্টা করছিলেন। সিইসি কোনো ভাবেই সাংবাদিকদের দেখা দিতে রাজি হননি।

এক পর্যায়ে সিইসির ব্যক্তিগত সহকারীর মাধ্যমে উপদেষ্টার সঙ্গে আলাপ প্রসঙ্গে একটি চিরক’ট দেওয়া হলে সিইসি তার কর্মকর্তার মাধ্যমে বলে পাঠান যে, এ বিষয়ে তিনি আর কোনো কথা বলবেন না।