কম্বোডিয়ার স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির অভিনন্দন
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ কম্বোডিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেহ হুন সেনের কাছে বৃহস্পতিবার পাঠানো এক বার্তায় এ আনন্দঘন উৎসব উপলক্ষে তিনি দেশটির জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।
বার্তায় রাষ্ট্রপতি আগামী দিনগুলোতে দুদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে এবং নতুন মোড় নেবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, দুদেশের জনগণের পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান সম্পর্ক আরও বাড়ানো হবে।
রাষ্ট্রপতি কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং দেশটির জনগণের শান্তি, উন্নতি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
