হবিগঞ্জে সাংবাদিক খুন
জেলার নবীগঞ্জ উপজেলার দৈনিক দিনকাল এর প্রতিনিধি ও স্থানীয় দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল হাসান চৌধুরীকে দুবৃত্তরা খুন করেছে।
মারাত্মক আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার তিনি মারা যান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার নবীগঞ্জের চরগাও গ্রামের আব্দুল হান্নানের ছেলে শাহজাহানকে পুলিশ একটি নারী নির্যাতন মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে।
এ ঘটনায় সাংবাদিক কামরুল হাসান জড়িত থাকতে পারে সন্দেহে শাহজাহানের দলের দুর্বৃত্তরা আব্দুল মান্নান, আজাদ ও আলমের নেতৃত্বে তার ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।
